ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সাংবাদিক সরকার আদম আলীর মৃত্যু

নরসিংদী প্রতিনিধি
প্রকাশিত: ১৪:১৭, ৮ জুলাই ২০২২
সাংবাদিক সরকার আদম আলীর মৃত্যু
সাংবাদিক সরকার আদম আলী-ফাইল ফটো

নরসিংদী প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও সাহসী সাংবাদিক সরকার আদম আলী মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার ( ৮ জুলাই ) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকায় হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

প্রায় ৪০ বছর সাংবাদিকতায় যুক্ত ছিলেন সরকার আদম আলী। তার বয়স হয়েছিল ৬৭ বছর। তিনি নরসিংদী জেলা শহরের ব্রাম্মন্দী এলাকার বাসিন্দা ছিলেন।

নরসিংদী প্রেস ক্লাবের সাবেক এ সভাপতি কর্মজীবনে নানা ঘাত-প্রতিঘাত, মামলা হামলার শিকার হয়েছেন। স্ত্রী, দুই ছেলে ও এক কন্যা সন্তানের জনক ছিলেন তিনি। দীর্ঘদিন ধরে কোলন ক্যান্সারে ভুগছিলেন। জীবনের শেষ কয়েক বছর প্রচণ্ড আর্থিক বিপর্যস্ত অবস্থায় পড়ে প্রায় নির্জন জীবন যাপন করছিলেন এ সাংবাদিক।

Advertisement

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে নরসিংদীর সুশীল সমাজ ও সাংবাদিকরা।

শুক্রবার বাদ আসর নরসিংদীর ব্রাম্মন্দী বায়তুল আমান জামে মসজিদের সামনে তার জানাজা হয়। পরে চিনিশপুরস্থ গাবতলি কবরস্থানে দাফন করা হয়।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: নরসিংদী
লিংক সফলভাবে কপি হয়েছে!