ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি হাবিব, সম্পাদক হুমায়ুন

নরসিংদী প্রতিনিধি
প্রকাশিত: ১৯:০৭, ১৫ নভেম্বর ২০২১
নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি হাবিব, সম্পাদক হুমায়ুন
নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি হাবিব, সম্পাদক হুমায়ুন

নরসিংদী প্রেস ক্লাবের কার্যনির্বাহী কমিটির ২০২১-২০২৩ মেয়াদের নির্বাচনে বৈশাখী টেলিভিশনের নরসিংদী প্রতিনিধি মো. হাবিবুর রহমান হাবিব সভাপতি এবং সাপ্তাহিক নরসিংদীর সময় পত্রিকার প্রকাশক-সম্পাদক হুমায়ুন কবীর শাহ্ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

এছাড়া আসাদুল হক পলাশ সিনিয়র সহ-সভাপতি, মাহবুবুর রহমান সহ-সভাপতি, মনজিল এ মিল্লাত সহ-সাধারণ সম্পাদক, মোহাম্মদ জয়নুল আবেদীন কোষাধ্যক্ষ, এ এইচ ভূঁইয়া সজল সাহিত্য-সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক, বিশ্বজিৎ সাহা, মো. শাহীন মিয়া ও আব্দুল হান্নান ভূঁইয়া কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন।

এর আগে, সোমবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ নির্বাচনের ভোটগ্রহণ চলে।

Advertisement

ভোট গণনা শেষে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও নরসিংদী প্রেস ক্লাব নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মোহাম্মদ মাসুমের স্বাক্ষরিত পত্রে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!