[ দেশজুড়ে ]
চট্টগ্রামে ৭ লাখ টাকার জালনোটসহ একজন আটক
ছবি : ডেইলি বাংলাদেশ
চট্টগ্রাম মেডিকেল কলেজ এলাকা থেকে সাত লাখ টাকার জালনোটসহ আশরাফুল ইসলাম নামে একজনকে আটক করেছে র্যাব। শুক্রবার তাকে আটক করা হয়।
শনিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করছেন র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার। আটককৃত আশরাফুল ইসলাম বান্দরবানের লামা উপজেলার ফারুক পাড়ার হোসেন আলী সরদারের ছেলে।
র্যাব কর্মকর্তা নুরুল আবছার বলেন, এক জালনোট ব্যবসায়ী চট্টগ্রাম মেডিকেল কলেজের পূর্ব গেট এলাকায় অবস্থান করছেন এমন সংবাদে শুক্রবার দুপুরে সেখানে অভিযান চালিয়ে আশরাফুল ইসলামকে আটক করা হয়। পরে তার কাছে থাকা একটি কার্টনের ভেতর থেকে সাত লাখ টাকার জালনোট উদ্ধার করা হয়।
.png)
আটকের পর জিজ্ঞাসাবাদে আশরাফুল জানান, তিনি দীর্ঘদিন ধরে জাল নোটকে আসল নোট বলে চালিয়ে আসছেন। মূলত বান্দরবান থেকে জালনোট সংগ্রহ করে পরবর্তীতে সেগুলো চট্টগ্রাম নগর বাজার ছাড়াও নোয়াখালী, কুমিল্লা, ফেনীসহ দেশের বিভিন্ন জায়গায় সরবরাহ করতেন তিনি। পরবর্তী আইনি ব্যবস্থা নিতে তাকে পাঁচলাইশ থানায় হস্তান্তর করা হয়।
ডেইলি-বাংলাদেশ/জেএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!