ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

খেলা করতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশিত: ২০:১৬, ১৩ জুলাই ২০২২
খেলা করতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
প্রতীকী ছবি

লক্ষ্মীপুরের রায়পুরে খেলা করতে গিয়ে পুকুরে ডুবে তাইয়েবা নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার বিকেলে উপজেলার উত্তর চর বংশী ইউনিয়নের খাসেরহাট গ্রামের হাওলাদার বাড়ির পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত শিশু তাইয়েবা চর বংশী এসএম আজিজিয়া উচ্চ বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক দেলোয়ারের মেয়ে।

স্থানীয় লোকজন জানান, শিশু তাইয়েবা বাড়ির উঠানে খেলার সময় হঠাৎ নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পর বাড়ির পাশের পুকুর থেকে বিকাল ৪টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করা হয়। এরপর রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাইয়েবাকে মৃত ঘোষণা করেন।

Advertisement

পানিতে ডুবে শিশুমৃত্যুর বিষয়টি নিশ্চিত করে রায়পুর উত্তর ও দক্ষিণ চর বংশী পুলিশ ফাঁড়ির ইনচার্জ মফিজুর বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তবে এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে ফাঁড়িতে কোনো অভিযোগ করা হয়নি।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!