বুধবার সকালে উপজেলার তারাবো পৌরসভার বাঁশপট্টি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আলামীন বরিশালের মেহেদীগঞ্জ থানাধীন জাঙ্গালীয়া এলাকার কামাল হোসেনের ছেলে।
নিহতের পিতা কামাল হোসেন জানান, মঙ্গলবার বিকেলে তিনি পরিবারের লোকজনসহ আলামীনের খালাতো ভাই কামালের বিয়ের অনুষ্ঠানে যোগদান করেন। বুধবার সকাল ১০টার দিকে তাদের সঙ্গে বরযাত্রী যাওয়ার কথা ছিল আলামীনের। এ কারণে সকাল ৮টার দিকে আলামীন হলুদ মাখামাখি করে বাড়ির পাশে একা শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নামলে পানিতে ডুবে যায়। পরে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
.png)
রূপগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) হুমায়ুন কবির মোল্লা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।