বৃহস্পতিবার (১৪ জুলাই) দুপুরে নড়াইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. কেরামত আলী এ আদেশ দেন। নিহত রাজু শেখ কলাবাড়িয়া চরকান্দিপাড়া গ্রামের সালাম শেখের ছেলে।
দণ্ডপ্রাপ্তরা হলেন কলাবাড়িয়া চরকান্দিপাড়া গ্রামের আপন তিন ভাই বুলু শেখ, দাউদ শেখ, দুল মিয়া শেখ ও একই গ্রামের নাসিম শেখ, সেকোন শেখ, কুট্টি শেখ ও শামীম শেখ।
.png)
রায় ঘোষণার সময় পাঁচজন আসামি আদালতে উপস্থিত থাকলেও শামীম ও দুল মিয়া শেখ পলাতক রয়েছেন। তবে এ মামলার আরেক আসামি মোসলেম শেখ মুসা মারা যাওয়ায় তাকে অব্যাহতি দেয়া হয়েছে।
মামলার বিবরণে জানা যায়, ২০০৪ সালের ৩০ এপ্রিল বিকেলে রাজু শেখ কলাবাড়িয়া হাটে যান। সেখান থেকে বাড়ি ফেরার পথে নলিয়া নদীর পূর্বপাড়ে কেরামতের দোকানের কাছে পৌঁছালে শত্রুতার জেরে আসামিরা রাজু শেখকে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় নিহতের ভাই রফিক শেখ বাদী হয়ে ওই বছরের ২ মে নড়াগাতী থানায় আটজনের নামে মামলা করেন। দীর্ঘ সাক্ষ্য প্রমাণ শেষে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এ রায় দেন।