ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বেনাপোল স্থলবন্দরে ৪ হাজার ৬০০ কোটি টাকার রাজস্ব আয়

বেনাপোল (যশোর) প্রতিনিধি
প্রকাশিত: ২০:৩১, ১৪ জুলাই ২০২২
বেনাপোল স্থলবন্দরে ৪ হাজার ৬০০ কোটি টাকার রাজস্ব আয়
ফাইল ফটো

দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোল দিয়ে ভারতের সঙ্গে আমদানি-রফতানি বাণিজ্য থেকে ২০২১-২০২২ অর্থবছরে ৪ হাজার ৬০০ কোটি টাকার রাজস্ব আয় হয়েছে। আগের অর্থবছরের তুলনায় ৪৫৫ কোটি টাকা বেশি রাজস্ব আয় হয়েছে। ২০২০-২০২১ অর্থবছরে এ বন্দর থেকে রাজস্ব আয় হয়েছিল ৪ হাজার ১৪৫ কোটি টাকা।

বৃহস্পতিবার এ বিষয়ে বেনাপোল কাস্টম হাউসের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, সদ্যবিদায়ী অর্থবছরে বেনাপোল বন্দর দিয়ে পণ্য আমদানির পরিমাণ কমেছে। এর আগের অর্থবছরের তুলনায় ৪ লাখ ৩০ হাজার মেট্রিক টন পণ্য কম আমদানি হয়েছে। ফলে রাজস্ব আয় লক্ষ্যমাত্রায় পৌঁছাতে পারেনি। তবে ২০২০-২০২১ অর্থবছরের তুলনায় ২০২১-২০২২ অর্থবছরে রাজস্ব আয় বেড়েছে প্রায় ১১ শতাংশ।

তিনি আরো বলেন, রাজস্ব আয় বাড়াতে এরই মধ্যে পণ্য খালাসে স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়ানো হয়েছে। এছাড়া শুল্ক ফাঁকি বন্ধে কড়াকড়ি আরোপ ও চোরাচালান প্রতিরোধে কার্যকর উদ্যোগ নেয়া হয়েছে। আলোচ্য সময়ে রাজস্ব আয়ের নির্ধারিত লক্ষ্যমাত্রা ছিল ৫ হাজার ১৫৮ কোটি টাকা।

Advertisement

উল্লেখ্য, দেশে বর্তমানে ২৪টি স্থলবন্দরের মধ্যে চলমান ১২ বন্দরের সবচেয়ে বেশি রাজস্ব আসে বেনাপোল বন্দরের কাস্টম হাউস থেকে। যোগাযোগ ব্যবস্থা সহজ হওয়ায় এ পথে ব্যবসায়ীদের বাণিজ্যের যথেষ্ট আগ্রহ রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!