[ দেশজুড়ে ]
বাগেরহাটে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
প্রতীকী ছবি
বাগেরহাটের মোংলায় শুক্রবার বেলা ১১টার দিকে পুকুরে ডুবে জীম ও বৃষ্টি নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।
মোংলা উপজেলার চিলা ইউনিয়নের তেলিখালী গ্রামে এ ঘটনা ঘটে। মৃত জীম একই গ্রামের বাসিন্দা দেলোয়ার শেখের ছেলে এবং বৃষ্টি লাভলু শেখের মেয়ে।
স্থানীয়রা জানান, সকালে তারা বাড়ির উঠানে খেলা করছিল। খেলার কোনো এক ফাঁকে তারা পুকুরে গিয়ে পানিতে পড়ে যায়। তাদের দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। পুকুরে ভাসতে দেখে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
.png)
মোংলা থানার ওসি মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!