ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

স্কুলভবনে মিলল যুবকের ঝুলন্ত লাশ

হবিগঞ্জ প্রতিনিধি 
প্রকাশিত: ১৭:৪১, ১৬ জুলাই ২০২২
স্কুলভবনে মিলল যুবকের ঝুলন্ত লাশ
উদ্ধারকৃত লাশ-প্রতীকী ছবি

হবিগঞ্জের বানিয়াচংয়ে নির্মাণাধীন স্কুলভবন থেকে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে উপজেলার নাগুরাফার্ম উচ্চ বিদ্যালয় থেকে এ লাশ উদ্ধার করা হয়।

মৃত ঐ যুবকের পরিচয় জানা যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বানিয়াচং থানার এসআই ফারুক হোসেন জানান, সকালে স্থানীয়রা বিদ্যালয়ের নতুন ভবনের একটি কক্ষের জানালার গ্রিলের সঙ্গে ঝুলন্ত অবস্থায় এক যুবকের লাশ দেখতে পায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। 

Advertisement

তিনি আরো বলেন, ওই যুবকের পরিচয় শনাক্ত করা যায়নি। পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ। মৃত্যুর কারণও খতিয়ে দেখা হবে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!