ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

দাওয়াত খেতে যাওয়ার পথে লাশ হলেন যুবক

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: ২১:৪৪, ১৯ জুলাই ২০২২
দাওয়াত খেতে যাওয়ার পথে লাশ হলেন যুবক
ফাইল ছবি

কুমিল্লার লাকসামে আত্মীয়ের বাড়িতে দাওয়াত খেতে যাওয়ার পথে কাভার্ডভ্যানের ধাক্কায় আবু ইউসুফ জাবেদ নামে এক অটোযাত্রী নিহত হয়েছেন।

মঙ্গলবার দুপুরে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লাকসাম চন্দনা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জাবেদ জেলার মনোহরগঞ্জ উপজেলার খিলা ইউনিয়নের খিলা বড় বাড়ির মাওলানা হাবিবুর রহমানে ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে লাকসাম হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম চৌধুরী জানান, মনোহরগঞ্জ উপজেলার খিলা বাজার থেকে সিএনজিচালিত অটোরিকশায় করে পরিবারের চার-পাঁচ সদস্য নিয়ে নাঙ্গলকোটে আত্মীয়ের বাড়িতে দাওয়াত খেতে যাচ্ছিলেন জাবেদ। চন্দনা বাজার এলাকায় পৌঁছালে তাদের অটোরিকশাটিকে ধাক্কা দেয় বিপরীত থেকে আসা একটি কাভার্ডভ্যান। এতে জাবেদ গুরুতর আহত হন।

Advertisement

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে লাকসাম জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!