ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পরকীয়া প্রেমিকের কথায় স্বামীকে তালাক, অতঃপর তার বিরুদ্ধেই ধর্ষণ মামলা

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২১:৫৭, ২০ জুলাই ২০২২
পরকীয়া প্রেমিকের কথায় স্বামীকে তালাক, অতঃপর তার বিরুদ্ধেই ধর্ষণ মামলা
ফাইল ছবি

ঢাকার বাসিন্দা এক গৃহবধূ ফেসবুকে প্রেম করে পরকীয়া প্রেমিকের কথায় স্বামীকে তালাক দেন। পরে নারায়ণগঞ্জে এসে পরকীয়া প্রেমিকার ধর্ষণের শিকার হন ওই নারী।

এ ঘটনায় বুধবার দুপুরে ওই নারী বাদী হয়ে সানি নামের এক যুবককে আসামি করে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের করেছেন।

মামলা সূত্রে জানা যায়, অভিযুক্ত সানি সদর উপজেলার গোপচর এলাকার শাহাদাত হোসেনের ছেলে। ভুক্তভোগী গৃহবধূর ঘরে দেড় বছরের একটি ছেলে সন্তান রয়েছে। তিনি ঢাকায় থাকতেন। এক বছর আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে সানির সঙ্গে পরিচয় হয়। তারপর থেকে কথাবার্তা ও পরে প্রেমের সর্ম্পকে জড়িয়ে পড়েন তারা।

Advertisement

প্রেমিক সানির কথামতে ঢাকা থেকে নারায়ণগঞ্জে বসবাস শুরু করেন। সর্ম্পক আরো গভীর হয়। পরে প্রেমিকের কথামতে স্বামীকে তালাক দেন। সর্বশেষ গত ১৭ জুলাই রাত সাড়ে ১২টায় বিয়ের কথা বলে ভুক্তভোগী ডেকে নিয়ে ধর্ষণ করেন প্রেমিক সানি।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি আনিচুর রহমান মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ধর্ষণের ঘটনায় মামলা হয়েছে। আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!