ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

‘ধর্ষণের ঘটনা’ জানানো সেই রিকশাচালককে পুরস্কৃত করল পুলিশ

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৫১, ২০ জুলাই ২০২২
‘ধর্ষণের ঘটনা’ জানানো সেই রিকশাচালককে পুরস্কৃত করল পুলিশ
পুলিশের পক্ষ থেকে পুরস্কার গ্রহণ করছেন আবদুল হান্নান

চট্টগ্রামে ধর্ষণের ঘটনা সম্পর্কে জানিয়ে পুলিশের জরুরি সেবা ৯৯৯-এ কল করা সেই রিকশাচালক আবদুল হান্নানকে পুলিশের পক্ষ থেকে পুরস্কার দেওয়া হয়েছে।

বুধবার দুপুরে চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার কৃষ্ণপদ রায় তার নিজ কার্যালয়ে রিকশাচালকের হাতে পুরস্কারের নগদ অর্থ তুলে দেন।

নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার শাহাদাত হুসেন (গণমাধ্যম) বিষয়টি নিশ্চিত করে বলেন, উৎসাহ দেওয়ার জন্য পুলিশ কমিশনার রিকশাচালককে পুরস্কার দিয়েছেন যেন ভবিষ্যতে লোকজন ৯৯৯ কল দিতে উৎসাহিত হয়।

Advertisement

গত রোববার রাতে এক আত্মীয়ের বাসা থেকে রিকশায় নগরের বায়েজিদ বোস্তামী এলাকার বাসায় যাচ্ছিলেন এক নারী। তাকে বহনকারী রিকশা নগরের জিইসি মোড় বাটা গলি এলাকায় পৌঁছলে গতিরোধ করা হয়। রিকশাচালককে তাড়িয়ে ওই নারীকে সড়কের পাশে নিয়ে চড়াও হন ছয় দুর্বৃত্ত। তখন রিকশাচালক রাকিব কিছুদূর এগিয়ে আবদুল হান্নান নামের ওই রিকশাওয়ালাকে ঘটনাটি খুলে বলেন।

হান্নান তখন ৯৯৯-এ ফোন করলে খুলসী থানা পুলিশ এসে ওই নারীকে উদ্ধার করে। ধর্ষণের অভিযোগে হাতেনাতে তিনজনকে আটক করা হয়। পরে আরো তিনজনকে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় ওই নারী বাদী হয়ে ছয়জনের বিরুদ্ধে মামলা করেছেন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!