ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কিশোরী ধর্ষণের ঘটনায় যুবক গ্রেফতার

ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: ১১:৪৩, ২২ জুলাই ২০২২
কিশোরী ধর্ষণের ঘটনায় যুবক গ্রেফতার
ধর্ষক শহিদুল শেখ। ছবি: ডেইলি বাংলাদেশ

ফরিদপুরের বোয়ালমারীতে ১৫ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে শহিদুল শেখ নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার তাকে আদালতের মাধ্যমে ফরিদপুর জেলহাজতে পাঠানো হবে।

এর আগে বৃহস্পতিবার বিকেলে উপজেলার রুপাপাত ইউপির কালিনগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার শহিদুল ওই গ্রামের বাবু শেখের ছেলে।

জানা গেছে, সোমবার দুপুরে ওই কিশোরী বাড়ির পাশে পুকুরে গোসল করতে যায়। এ সময় প্রতিবেশী শহিদুল শেখ পাশের একটি পাটক্ষেতে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন। বৃহস্পতিবার সকালে এ ঘটনায় কিশোরীর বাবা থানায় মামলা করেন। 

Advertisement

বোয়ালমারী থানার ডহরনগর পুলিশ ফাঁড়ির এসআই কবির হোসেন বলেন, এ ঘটনায় বৃহস্পতিবার সকালে ধর্ষিতার বাবা থানায় একটি মামলা করেন। বিকেলে অভিযান চালিয়ে ধর্ষক শহিদুলকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার তাকে আদালতের মাধ্যমে ফরিদপুর জেল হাজতে পাঠানো হবে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!