[ দেশজুড়ে ]
ফেনীতে ট্রাকচাপায় অটোরিকশা চালকসহ নিহত ২
ফেনীতে ট্রাকচাপায় অটোরিকশা চালকসহ নিহত ২। ছবি: ডেইলি বাংলাদেশ
ফেনীতে ট্রাকের চাপায় অটোরিকশার চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ সময় আহত হন আরো তিনজন। তাদের ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে ফেনী-নোয়াখালী মহাসড়কের শহরতরীর পাঁচগাছিয়া বাজারে এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিক নিহতদের পরিচয় জানা যায়নি।
মহিপাল হাইওয়ে থানার ওসি আবদুস সামাদ জানান, এ ঘটনায় অটোরিকশার চালক ও এক নারী যাত্রী নিহত হয়েছেন। এ সময় আরো তিনজন আহত হয়েছেন। তবে নিহতদের পরিচয় এখনো জানা যায়নি। আহতদের ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এসআরএস/জেএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!