[ দেশজুড়ে ]
হাওরে গোসলে নেমে প্রাণ গেল যুবকের
প্রতীকী ছবি
কিশোরগঞ্জের নিকলীতে হাওরে গোসল করতে নেমে আকাশ নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার সকালে উপজেলার কুর্শা হাওরে এ ঘটনা ঘটে। মৃত আকাশ মাদারীপুরের কালকিনি উপজেলার দক্ষিণ রাজদি গ্রামের রেজাউল করিমের ছেলে।
পুলিশ জানায়, শুক্রবার সকালে হাওরে আকাশ, তুহিন ও হাসিব নামে তিন বন্ধু ঘুরতে আসেন। এক পর্যায়ে তারা হাওরে গোসল করতে নামেন। এ সময় তারা গভীর পানিতে বন্ধু ডুবে যান। স্থানীয়রা নিকলী ফায়ার সার্ভিসের সহযোগিতায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে চিকিৎসক আকাশকে মৃত ঘোষণা করেন।
.png)
নিকলী থানার ওসি মো. মুনসুর আলী আরিফ বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!