পানির ওপর শক্তিশালী টর্নেডো সৃষ্টি হলে প্রবলবেগে ঘূর্ণায়মান বায়ুর টানে পানি ঘূর্ণমান অবস্থায় উপরে উঠে যায়। একে বলে জলকুণ্ডলী।
স্থানীয়রা একে মেঘশূর বলে থাকেন। তারা একে ধ্বংসের প্রতীকও মনে করে থাকেন। আবার বিশেষজ্ঞদের মতে, জলকুণ্ডলী দেখতে টর্নেডোর মতো হলেও টর্নেডোর সঙ্গে এর মৌলিক পার্থক্য রয়েছে। টর্নেডোতে থাকে বায়ু আর জলকুণ্ডলীতে বায়ুর পরিবর্তে থাকে পানি। জলকুণ্ডলী সাধারণত পানিতেই থাকে বলে জনপদে আহামরি ধ্বংসাত্মক কার্যকলাপ চালাতে পারে না। আর স্থলভাগের স্পর্শে আসলে এটি গুড়িয়ে যায়।
.png)
শনিবার (২৩ জুলাই) সন্ধ্যায় বড়লেখা উপজেলার সুজানগর বারহালি চাতলা বিলের কাছে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ হাওর হাকালুকিতে এমন জলকুণ্ডলীর দেখা মেলে। হাকালুকিতে এমন দৃশ্য খুবই বিরল।
আরো পড়ুন>> ছাত্রীকে শাসন করায় শিক্ষিকাকে নগ্ন করে মারধর!
বড়লেখার সুজানগরের বাসিন্দা শিক্ষক শরফ উদ্দিন বলেন, এমন দৃশ্য বেশ কয়েক বছর আগে হাকালুকিতে দেখা গিয়েছিল বলে শুনেছি। এরপর এমন ঘটনা আজই শুনলাম। জলকুণ্ডলীতে কোনো ক্ষয়ক্ষতির খবর জানা যায়নি। সন্ধ্যায় ঘণ্টাখানেক এ অবস্থা থাকার পর অন্ধকারে বিলীন হয়ে যায়।
সুজানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বদরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনা সত্য। সন্ধ্যার আগ মুহূর্তে এমন দৃশ্য এলাকার শত শত মানুষ দেখেছেন। অলৌকিক এ ঘটনায় এলাকায় বেশ চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
ভিডিওটি দেখুন: