ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

হবিগঞ্জে মাইক্রোবাস চাপায় যুবক নিহত

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ০০:৫০, ২৭ জুলাই ২০২২
হবিগঞ্জে মাইক্রোবাস চাপায় যুবক নিহত
ফাইল ফটো

হবিগঞ্জের বাহুবলে মাইক্রোবাস চাপায় মিজান মিয়া নামে এক যুবক নিহত হয়েছেন।

মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার কাশিপুর এলাকায় দুর্ঘটনা ঘটে। নিহত মিজান মিয়া উপজেলার লামাতাসী ইউনিয়নের কাশিপুর গ্রামের ফজর আলীর ছেলে।

বাহুবল মডেল থানার পরিদর্শক (তদন্ত) প্রজিৎ কুমার দাস জানান, কাশিপুর গ্রামের রাস্তা দিয়ে হেঁটে বাড়ি ফিরছিলেন মিজান মিয়া। এ সময় দ্রুতগতির একটি মাইক্রোবাস তাকে চাপা দিয়ে চলে যায়। এতে তিনি গুরুতর আহত হন।

Advertisement

তিনি আরো জানান, তাৎক্ষণিক স্থানীয়রা মিজানকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!