ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

শৈলকুপায় চেয়ারম্যান পদে ভোটগ্রহণ চলছে

ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশিত: ১১:৩৬, ৩১ জুলাই ২০২২
শৈলকুপায় চেয়ারম্যান পদে ভোটগ্রহণ চলছে
ফাইল ছবি

ঝিনাইদহের শৈলকুপা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের ভোটগ্রহণ চলছে। রোববার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়, বিরতিহীনভাবে চলবে বিকেল ৪টা পর্যন্ত।

এদিকে সকাল থেকে কেন্দ্রে ভোটার উপস্থিতি ছিল কম। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে ভোটারদের উপস্থিতি।

এ ব্যাপারে জেলা নির্বাচন কর্মকর্তা আ. ছালেক জানিয়েছেন, দ্বিতীয় বারের এ উপ-নির্বাচনে দুই লাখ ৯৬ হাজার ৬৫৪ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচনে তিন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে সংশ্লিষ্টরা।

নির্বাচনের দায়িত্বে রয়েছেন ১২ ম্যাজিস্ট্রেট ও এক জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। এছাড়া প্রতিটি কেন্দ্রে পাঁচ পুলিশ সদস্যসহ আনসার সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করছেন।

প্রসঙ্গত, ২০২০ সালের ৪ নভেম্বর শিকদার মোশাররফ হোসেন সোনা মারা যাওয়ার পর ২০২১ সালের ২৮ ফেব্রুয়ারি উপ-নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত হয় তার স্ত্রী শিকদার শেফালি বেগম। পরবর্তীতে চলতি বছরের ১৬ মে শিকদার শেফালি বেগম মারা গেলে পদটি আবারও শূন্য হয়।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: ভোটগ্রহণ
লিংক সফলভাবে কপি হয়েছে!