[ দেশজুড়ে ]
অশ্লীল ভিডিও সংরক্ষণ, র্যাবের হাতে ধরা ২
আটক সাহাদত হোসেন লিটন ও মাসুদ রানা। ছবি: ডেইলি বাংলাদেশ
বগুড়ায় যৌন উত্তেজনা সৃষ্টিকারী ভিডিও সংরক্ষণ ও বিক্রির অভিযোগে দুইজনকে আটক করেছে র্যাব-১২। এ সময় তাদের কাছ থেকে ছয়টি হার্ডডিক্স, দুটি করে মনিটর, সিপিইউ, কিবোর্ড, মাউস ও পাঁচটি ক্যাবল এবং দুটি মোবাইল উদ্ধার করা হয়।
শনিবার রাত পৌনে ৯টার দিকে শিবগঞ্জ উপজেলার মোকামতলা বাজার এলাকার লেহান মোবাইল সার্ভিসিং সেন্টারে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তারা হলেন- ওই উপজেলার দেউলি দক্ষিণপাড়া গ্রামের সাহাদত হোসেন লিটন ও বুজরুক মাঝিড়া গ্রামের মাসুদ রানা।
রোববার সকালে এ তথ্য নিশ্চিত করেন বগুড়ার র্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার (স্কোয়াড্রন লিডার) মো. তৌহিদুল মবিন খান।
.png)
তিনি জানান, আটককৃতরা দীর্ঘদিন ধরে মোবাইল সার্ভিসিং সেন্টারের আড়ালে যৌন উত্তেজনামূলক ভিডিও সংরক্ষণ ও গ্রাহকের কাছে বিক্রি করে আসছিলেন। এভাবেই আয় করতেন তারা। গত শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।
তিনি আরো জানান, দুইজনকে আটকের পর শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!