জানা গেছে, শনিবার থেকে অনশনে বসেছেন ঐ ছাত্রী। তিনি তার দাবির পক্ষে লোকজনের কাছে ব্যাখ্যা করছেন। এতে পুরো এলাকার সবার মুখে মুখে কিশোর প্রেমের উপাখ্যান রটে গেছে।
অনশনকারী ছাত্রী জানান, ঐ ছাত্র তাকে দেড় বছর আগে থেকে প্রেমের প্রস্তাব দিতে শুরু করেন। একপর্যায়ে তাদের মধ্যে সম্পর্ক গড়ে উঠে। অভিভাবকের চোখের আড়ালে একান্তে তারা একাধিকবার শারীরিক সম্পর্ক করেছেন। ঐ ছাত্র সম্পর্ক নিয়ে টালবাহানা করায় বিয়ের দাবিতে অনশন করার সিদ্ধান্ত নেন তিনি।
.png)
ছাত্রীর বাবা জানান, তারা গরিব মানুষ। এর সুষ্ঠু সমাধান চান।
এদিকে, ঐ ছাত্রের বাবা বলেন, আমার ছেলে বাড়িতে নেই। ছেলে বাড়িতে এলে ব্যবস্থা নেয়া হবে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম এ বিষয়ে এখনো কিছু জানেন না বলে জানিয়েছেন।
তবে স্থানীয় ইউপি চেয়ারম্যান কাউসার আহমেদ বলেন, ঘটনাটি আমি জেনেছি। বিষয়টি ফয়সালা করা হবে।
ধনবাড়ী থানার ওসি মো. চান মিয়া জানান, বিষয়টি গণমাধ্যম কর্মীরা জানিয়েছেন। তবে কেউ অভিযোগ করেননি।