ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পাবনায় ফের হোটেলে অনৈতিক কাজে আটজন ধরা

পাবনা প্রতিনিধি
প্রকাশিত: ০৬:০২, ১ আগস্ট ২০২২
পাবনায় ফের হোটেলে অনৈতিক কাজে আটজন ধরা
ফাইল ফটো

পাবনা শহরের বাস টার্মিনাল এলাকায় একটি আবাসিক হোটেলে আবার অভিযান চালিয়ে ম্যানেজারসহ আটজনকে আটক করেছে পুলিশ।

পাবনা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তবে আটককৃতদের পরিচয় প্রকাশ করেনি পুলিশ।

ওসি আনোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ রোববার দুপুরে শহরের বাস টার্মিনাল এলাকার বলাকা আবাসিক হোটেলে অভিযান চালানো হয়। এ সময় আটজনকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে অনৈতিক কাজের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

Advertisement

এর আগে, গত  বৃহস্পতিবার পাবনা শহরের সোনাপট্টির প্রেসক্লাব গলির একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অনৈতিক কাজে জড়িত থাকায় ১০ জনকে আটক করেছে ডিবি পুলিশ। আটকরা সবাই স্কুল-কলেজের শিক্ষার্থী বলে জানা গেছে।  

পাবনা ডিবির ওসি আনোয়ার হোসেন বলেন, অনৈতিক কর্মকাণ্ড হয়- এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় অনৈতিক কাজে জড়িত থাকায় ১০ জনকে আটক করা হয়েছে। তারা সবাই স্কুল-কলেজের শিক্ষার্থী। তাদের পাবনা সদর থানায় হস্তান্তর করা হয়েছে। অভিযানের সময় হোটেলের কর্মকর্তা-কর্মচারীরা পালিয়ে গেছেন। 

তিনি আরো বলেন, পাবনার আবাসিক হোটেলগুলো যেন অনৈতিক কাজের নিরাপদ স্থানে পরিণত হয়েছে। শহরের বেশিরভাগ হোটেলেই ঘণ্টা প্রতি উচ্চমূল্যে চুক্তিভিত্তিক ভাড়া দিয়ে চলছে এসব ব্যবসা। এতে খুব সহজেই অনৈতিক কাজে জড়িয়ে পড়ছে স্কুল-কলেজপড়ুয়া তরুণ-তরুণীরা। এছাড়া পরকীয়া প্রেমিক-প্রেমিকরাও সহজেই অসামাজিক কাজে জড়িয়ে পড়ছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!