ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

অনৈতিক কাজের জন্য পরপর ৪ বিয়ে, অবশেষে পুলিশের খাঁচায় পরান

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ২১:৩৬, ৯ ফেব্রুয়ারি ২০২২
অনৈতিক কাজের জন্য পরপর ৪ বিয়ে, অবশেষে পুলিশের খাঁচায় পরান
গ্রেফতার আরেফিন শারফিন পরান

চট্টগ্রামের সীতাকুণ্ডে দেহ ব্যবসায় রাজি না হওয়ায় স্ত্রীকে নির্যাতনের অভিযোগে আরেফিন শারফিন পরান নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে স্ত্রীর করা মামলায় তাকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতার পরান কুমিল্লার শালমানপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে। বর্তমানে তারা সীতাকুণ্ড পৌর সদরের মহাদেবপুর ভূইঁয়া পাড়ায় ভাড়া বাসায় থাকেন।

মামলার এজাহার থেকে জানা যায়, গত বছরের ডিসেম্বরে বিয়ের সময় যৌতুক হিসেবে শ্বশুর থেকে এক লাখ টাকা ও এক ভরি স্বর্ণালংকার নেন পরান। বিয়ের পরে স্ত্রীকে আরো টাকা আনার জন্য চাপ দিতে থাকেন। একপর্যায়ে বাবার কাছ থেকে ৫০ হাজার টাকা এনে দেন স্ত্রী। কিন্তু এতেও তৃপ্ত হননি পরান। আরো বেশি টাকার জন্য চাপ দিতে শুরু করেন স্ত্রীকে। ঘরে বসে করতেন নেশা। স্ত্রীকেও নেশা করতে বলতেন। 

Advertisement

আরো পড়ুন: স্বামীকে ‘শিক্ষা দিতেই’ সন্তানকে গলা টিপে হত্যা

একপর্যায়ে স্ত্রীকে দেহ ব্যবসাসহ নানা অনৈতিক কাজ করতে চাপ দেন পরান। এমন প্রস্তাবে রাজি না হওয়ায় স্ত্রীর ওপর শুরু হয় নির্যাতন। সোমবার সকালে স্ত্রীকে মোবাইলের চার্জারের তার ও লাঠি দিয়ে মারধর করেন পরান। ওই সময় স্ত্রীর চিৎকারে তার বাবাসহ স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

সীতাকুণ্ড মডেল থানার ওসি (তদন্ত) সুমন বণিক বলেন, এ পর্যন্ত চারটি বিয়ে করেছেন পরান। বিয়ের পর যৌতুকের জন্য স্ত্রীদের নানাভাবে চাপ দিতেন তিনি। এছাড়া স্ত্রীদের দিয়ে ইয়াবা ব্যবসাসহ নানা অনৈতিক কাজ করানোর চেষ্টা করতেন। মঙ্গলবার স্ত্রীর মামলার পর ওই রাতেই তাকে গ্রেফতার করা হয়।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!