ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

৯৯৯- এ কল পেয়ে লাশ উদ্ধার করলো পুলিশ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ১০:৪৩, ১ আগস্ট ২০২২
৯৯৯- এ কল পেয়ে লাশ উদ্ধার করলো পুলিশ
ছবি: ডেইলি বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় ৯৯৯ -এ কল ফ্লাইওভারের নিচ থেকে অজ্ঞাত এক ভিক্ষুকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার রাত ৯টার দিকে জেলা শহরের জেলা পরিষদ মার্কেটের সামনে ফ্লাইওভারের নিচ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

জানা যায়, রোববার রাতে জেলা শহরের জেলা পরিষদ মার্কেটের সামনে ফ্লাইওভারের নিচ অজ্ঞাত এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখেন কয়েকজন যুবক। পরে তারা ৯৯৯- এ কল করে পুলিশকে জানান। পরে সদর মডেল পুলিশ অজ্ঞাত ব্যক্তির লাশটি উদ্ধার করে।

Advertisement

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি মুহাম্মদ এমরানুল ইসলাম জানান, ৯৯৯ - এ কল পেয়ে অজ্ঞাত ব্যক্তির লাশটি উদ্ধার করা হয়েছে। তার বয়স আনুমানিক ৫০ বছর। তিনি পেশায় ভিক্ষুক ছিলেন। পরিচয় জানার চেষ্টা চলছে। লাশ ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!