ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

একসঙ্গে জন্ম নিল ৪ শিশু, বাঁচলো না কেউ

নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ২০:০৫, ১০ আগস্ট ২০২২
একসঙ্গে জন্ম নিল ৪ শিশু, বাঁচলো না কেউ
ফাইল ফটো

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় রিতা রানী দাস নামে এক গৃহবধূ একসঙ্গে চার সন্তানের জন্ম দেন। তবে জন্মের পরপরই এ চার যমজ শিশুর মৃত্যু হয়।

মঙ্গলবার রাতে বড়াইগ্রাম উপজেলার ঋষিপাড়া গ্রামে ঐ চার নবজাতক ভূমিষ্ঠ হয়। নবজাতকদের বাবা নিখিল চন্দ্র দাস জানান, মঙ্গলবার রাতে তার স্ত্রী রিতা রানী দাস বাড়িতেই তিন ছেলে ও এক মেয়ে শিশুর জন্ম দেন।

জন্মের পর শিশুগুলোর অবস্থা খারাপ হওয়ায় বনপাড়ার একটি হাসপাতালে নেয়া হয়। সেখানে নেয়ার পর চিকিৎসক ঐ চার নবজাতককে মৃত ঘোষণা করেন।

Advertisement

ঐ হাসপাতালের চিকিৎসক ডা. আনসারুল ইসলাম জানান, অপরিণত অবস্থায় ভূমিষ্ঠ হওয়ায় তাদের মৃত্যু হয়েছে। শিশুগুলো মাত্র ২৫ সপ্তাহে ভূমিষ্ঠ হয়েছিল।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: নাটোর
লিংক সফলভাবে কপি হয়েছে!