[ দেশজুড়ে ]
নাটোরে তিন পা, চার হাত ও দুই মাথা নিয়ে শিশুর জন্ম
ফাইল ছবি
তিন পা, চার হাত ও দুই মাথাবিশিষ্ট নবজাতকের জন্ম দিয়েছেন এক নারী। শনিবার রাতে পাবনার ঈশ্বরদী উপজেলা শহরের একটি বেসরকারি হাসপাতালে ওই নবজাতকের জন্ম হয়।
ওই নারীর নাম আছিয়া বেগম। তিনি নাটোরের লালপুর উপজেলায় দুয়ারিয়া ইউনিয়নের দুর্গাপুর গ্রামের রবি হোসেনের স্ত্রী।
রবি হোসেন বলেন, তিন পা, চার হাত ও দুই মাথা নিয়ে তাদের তৃতীয় সন্তান জন্ম নিয়েছে। শিশুটি অচেতন অবস্থায় জন্ম নিয়েছে বলে চিকিৎসক জানিয়েছেন। শিশুটি চিকিৎসকদের হেফাজতে আছে।
.png)
হাসপাতালের চিকিৎসক মাসুমা আনজুম বলেন, নির্ধারিত সময়ের ৫০ দিন আগেই অস্বাভাবিক আকৃতির একটি শিশুর জন্ম হয়েছে। শিশুটি তিন পা, চার হাত ও দুই মাথা নিয়ে ভূমিষ্ঠ হয়েছে। শিশুটি অসুস্থ থাকলেও তার মা সুস্থ আছেন।
ডেইলি-বাংলাদেশ/আরএডি
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!