ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

বাড়ির পাশেই খুন হলেন আজিম

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৩:১৯, ১২ আগস্ট ২০২২
বাড়ির পাশেই খুন হলেন আজিম
নিহত আনোয়ারুল আজিম

চট্টগ্রামের ফটিকছড়িতে আনোয়ারুল আজিম নামে এক যুবককে বাড়ির পাশে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার রাতে উপজেলায় ধর্মপুর ইউপির ৬ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। নিহত আনোয়ারুল আজিম ধর্মপুর ইউপির মৃত ফজল বারিকের ছেলে।

ফটিকছড়ি থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ সামসুল বলেন, ধারালো অস্ত্র দিয়ে আনোয়ারুল আজিম নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। তার শরীরে বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। 

তবে কি কারণে বা কারা তাকে হত্যা করেছে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনো মামলা করা হয়নি। মামলা করা হলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!