ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বিয়ের প্রস্তাবে অসম্মতি, সিঁধ কেটে ঘরে ঢুকে স্কুলছাত্রীকে ধর্ষণ

জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৪৪, ১৪ আগস্ট ২০২২
বিয়ের প্রস্তাবে অসম্মতি, সিঁধ কেটে ঘরে ঢুকে স্কুলছাত্রীকে ধর্ষণ
অভিযুক্ত কনক হাসান

জামালপুরের সরিষাবাড়ীতে বখাটের বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় সিঁধ কেটে ঘরে ঢুকে স্কুলছাত্রীকে (১৪) ধর্ষণের ঘটনা ঘটেছে। রোববার (১৪ আগস্ট) সকালে স্কুলছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

উপজেলার ডোয়াইল ইউনিয়নে লোকনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত কনক হাসান (২৫) একই গ্রামের প্রবাসী আব্দুল কাদেরের ছেলে।

পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, পঞ্চাশি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ওই শিক্ষার্থীকে কিছুদিন আগে বিয়ের প্রস্তাব দেয় বখাটে কনক হাসান। এতে রাজি না হওয়ায় সে ওই শিক্ষার্থীকে স্কুলে যাতায়াতের পথে প্রতিদিন উত্ত্যক্ত করতো। এ ঘটনায় পারিবারিকভাবে সাবধান করা হলে সে ক্ষিপ্ত হয়ে উঠে।

Advertisement

শুক্রবার দিবাগত মধ্যরাত ৩টার দিকে বখাটে কনক ওই শিক্ষার্থীর বসতঘরের সিঁধ কেটে শোয়ার ঘরে প্রবেশ করে। একপর্যায়ে সে শিক্ষার্থীর মুখ বেঁধে ধর্ষণ করে এবং ঘটনা কাউকে জানালে হত্যার হুমকি দেয়। পরে স্কুলছাত্রীর চিৎকারে মা-বাবা পাশের কক্ষ থেকে দৌঁড়ে এগিয়ে গেলে কনক পালিয়ে যায়।

স্থানীয়রা অভিযোগ করেন, বখাটে কনক স্থানীয় কিশোরী-তরুণীদের নিয়মিত উত্যক্ত করে। কিছুদিন আগে সে অপকর্ম করতে গিয়ে জনতার হাতে গণধোলাইয়ের শিকার হয়। পুলিশের হাতে একাধিকবার আটকও হয়েছিলো।

সরিষাবাড়ী থানার ওসি মুহাম্মদ মহব্বত কবীর জানান, ধর্ষণের ঘটনায় শনিবার বিকেলে ওই মেয়ের বাবা থানায় মামলা দায়ের করেছেন। রোববার সকালে মেয়ের ডাক্তারি পরীক্ষার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় ধর্ষককে আটক করা সম্ভব হয়নি, তবে অভিযান চলছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: ধর্ষণ
লিংক সফলভাবে কপি হয়েছে!