পাওনা টাকা নিয়ে সংঘর্ষে প্রাণ গেল ২ ভাইয়ের
জামালপুরের দেওয়ানগঞ্জে পাওনা টাকা নিয়ে সংঘর্ষে প্রতিপক্ষের হামলায় সহোদর ভাই নিহত হয়েছেন। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ১০ জনকে আটক করেছে পুলিশ।
রোববার (১৪ আগস্ট) সকালে পূর্বপাড়া গ্রামের বাজারে দুইপক্ষের সংঘর্ষে প্রাণ হারান ওই দুই ভাই। তারা হলেন- হাবিবুর রহমান হইবর (৪০) ও সোলায়মান হোসেন (৩৭)। তারা উপজেলার সদর ইউনিয়নের তিলকপুর পূর্বপাড়া গ্রামের সওদাগরের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, হাবিবুরের ভাতিজা ফকরুল ওই গ্রামের ইউনুসের ছেলে ইমরানের কাছে দুই হাজার টাকা পেতেন। সকালে ফকরুল ও তার বন্ধুরা ইমরানের কাছে পাওনা টাকা চাইলে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি শুরু হলে সেখানে যান হাবিবুর রহমান ও সোলায়মান হোসেন। এতে সংঘর্ষ জড়িয়ে পড়ে উভয়পক্ষ। প্রতিপক্ষরা দেশীয় অস্ত্র দিয়ে হাবিবুর রহমান ও সোলায়মানকে এলোপাতাড়ি আঘাত করলে ঘটনাস্থলেই তারা মারা যান।
.png)
দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি শ্যামল চন্দ্র ধর জানান, তাদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ১০ জনকে আটক করা হয়েছে।