রোববার বিকেলে রংপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক তারিক হোসেন এ রায় প্রদান করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে রংপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। ইমন রংপুরের কাউনিয়া উপজেলার কাচু আলুটারী গ্রামের নুর ইসলামের ছেলে।
অতিরিক্ত পিপি নয়নুর রহমান টফি জানান, ২০১৩ সালের ২৬ মার্চ মাসে রংপুরের আলমনগর এলাকা থেকে ৬৭ বোতল ফেনসিডিলসহ আব্দুর রাজ্জাক ওরফে ইমনকে গ্রেফতার করে কোতয়ালী থানা পুলিশ। এ ঘটনায় কোতয়ালী থানার এস আই আবুল খায়ের বাদী হয়ে মামলা করেন। তদন্ত শেষে আসামি ইমনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।
.png)
সাক্ষ্য শেষে বিচারক ইমনের বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রদান করে। একইসঙ্গে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছর সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।