অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল স্কুলছাত্রের
লক্ষ্মীপুরের রামগঞ্জে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ফাহাদুল ইসলাম ফাহাদ নামে এক স্কুলছাত্র নিহত হয়েছেন।
সোমবার সকাল ১০টার দিকে রামগঞ্জ পৌরসভার জননী বাসস্ট্যান্ডে সাকিব গ্লাস হাউজের সামনে রামগঞ্জ-সোনাইমুড়ী সড়রে এ দুর্ঘটনা ঘটে।নিহত ফাহাদুল ইসলাম রামগঞ্জ উপজেলার ভোলাকোট ইউপির আথাকরা গ্রামের গোলাম জিলানীর ছেলে। তিনি আথাকরা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিলেন।
রামগঞ্জ থানার ওসি এমদাদুল হক জানান, ফাহাদ মোটরসাইকেলযোগে রামগঞ্জ থেকে আথাকরা যাচ্ছিলেন। পথে নিয়ন্ত্রণ হারিয়ে রামগঞ্জ জননী বাসষ্ট্যান্ডে সাকিব গ্লাস হাউজের সামনে রামগঞ্জ-সোনাইমুড়ী সড়কে অপরদিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন ফাহাদ। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রামগঞ্জ সরকারি হাসপাতালে নেয়া হয়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান তিনি।
.png)
তিনি আরো জানান, খবর পেয়ে এসআই বারীর নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তবে পালিয়েছেন অটোরিকশার চালক।