নিহতদের পরিচয় এখনো পাওয়া যায়নি। তবে নারীর বয়স ৩৫ ও পুরুষের ৪০ বছর বলে ধারণা স্থানীয়দের।
বীরগঞ্জ থানার ওসি সুব্রত কুমার সরকার জানান, সকালে শালবনে দুর্গন্ধ পান কয়েকজন পথচারী। এর কারণ খুঁজতে গিয়ে পুরুষের অর্ধগলিত লাশ দেখে পুলিশে খবর দেন তারা। পরে দুপুরে লাশটি উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ।
.png)
এছাড়া চিরিরবন্দর উপজেলার সাইতাড়া ইউনিয়নের পূর্ব সাইতাড়া গ্রামের রাবারড্যাম বাজার এলাকার কাঁকড়া নদী থেকে এক নারীর লাশ উদ্ধার করে পুলিশ। তার লাশটিও অর্ধগলিত ছিল।
চিরিরবন্দর থানার ওসি (তদন্ত) মোসলেম উদ্দীন বসুনিয়া জানান, কাঁকড়া নদীতে লাশটি ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে লাশটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়। ১৫-২০ দিন আগে তাকে কেউ হত্যা করে নদীতে ফেলে দিয়েছে বলে ধারণা করা হচ্ছে।