[ দেশজুড়ে ]
ধর্ষণের পর হত্যা, ৩ জনের যাবজ্জীবন
দণ্ডিতদের কারাগারে পাঠায় আদালত
নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদরাসাছাত্রীকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। এ মামলায় খালাস পেয়েছেন আরো দুজন।
মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামল এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন আসামিরা।
দণ্ডিতরা হলেন- ইব্রাহিম ওরফে মনা, হৃদয় ও জহিরুল ইসলাম ওরফে টিটু। খালাস পেয়েছেন হাবিব ও শাওন।
.png)
আদালতের পিপি রকিব উদ্দিন আহমেদ বলেন, ২০১৫ সালের ১০ অক্টোবর ফতুল্লা থানার এনায়েতনগরের মধ্য ধর্মগঞ্জ এলাকায় রাজিম উদ্দিনের বাড়ির দ্বিতীয় তলায় ওই মাদরাসাছাত্রীকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয়। এ ঘটনায় পরদিন ফতুল্লা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন নিহতের মা।
পরে পাঁচজনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দেন মামলার তদন্ত কর্মকর্তা এসআই ইকবাল। ১১ সাক্ষীর সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে মঙ্গলবার এ রায় দেয় আদালত।
ডেইলি-বাংলাদেশ/এমআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!