[ আইন-আদালত ]
৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ: আসামি রাজুর যাবজ্জীবন
ছবি: ডেইলি বাংলাদেশ
রাজধানীর সবুজবাগে ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের মামলায় আসামি রাজু আহমেদকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। পাশাপাশি তাকে এক লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ছয় মাস কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক এ এম জুলফিকার হায়াত এ রায় ঘোষণা করেন।
ধর্ষণের অভিযোগে ২০১৮ সালের ৭ ফেব্রুয়ারি ভুক্তভোগী শিক্ষার্থীর মা বাদী হয়ে সুবজবাগ থানায় মামলা করেন। মামলার ২০ দিনের মাথায় (২৭ ফেব্রুয়ারি) ভুক্তভোগী শিক্ষার্থী পুত্রসন্তান জন্ম দেয়। বর্তমানে শিশুটি রাজধানীর আজিমপুরে সোনামণি নিবাসে রয়েছে। তদন্ত শেষে একই বছরের ৭ মে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।
.png)
২০১৯ সালের ২৩ সেপ্টেম্বর আদালত অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেয়। এ মামলার বিচার চলাকালীন বিভিন্ন সময়ে আদালত ১০ জনের সাক্ষ্যগ্রহণ করে।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!