ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

আশুগঞ্জে ডোবায় পড়ে নিথর হলো শিশু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৫:১৬, ১৭ আগস্ট ২০২২
আশুগঞ্জে ডোবায় পড়ে নিথর হলো শিশু
প্রতীকী ছবি

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ডোবায় পড়ে তানজিনা নামে চার বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার দুপুরে আশুগঞ্জ উপজেলার তারুয়া ইউনিয়নের শালুকপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত তানজিনা একই গ্রামের তুষার মিয়ার মেয়ে।

জানা যায়, বুধবার দুপুরে তানজিনা বাড়ির পাশের একটি ডোবার পাড়ে খেলা করছিল। এ সময় সে ডোবায় পড়ে যায়। পরে তাকে ডোবা থেকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Advertisement

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের চিকিৎসক সাইদুর রহমান জানান, হাসপাতালে আনার আগেই তানজিনার মৃত্যু হয়।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!