এ ঘটনায় ভিকটিম বাদী হয়ে গৌরীপুর থানার মামলা দায়ের করেছেন। বুধবার (১৭ আগস্ট) আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেছে পুলিশ।
মামলা ও পুলিশ সূত্র জানায়, উপজেলার রামগোপালপুর ইউনিয়নের এক নারীর স্বামী প্রবাসে থাকেন। ওই নারীকে দীর্ঘদিন যাবত উত্ত্যক্ত করে আসছিলেন তোফাজ্জল হোসেন সুমন। তিনি এ ইউনিয়নের দামগাঁও গ্রামের শফিকুল ইসলামের ছেলে।
.png)
সোমবার রাতে ওই নারী প্রকৃতির ডাকে বাইরে গেলে যুবক সুমন সবার অজান্তে ঘরে প্রবেশ করে খাটের নিচে লুকিয়ে ছিলেন। এরপর ওই নারীকে যৌন হয়রানির সময় চিৎকারে আশপাশের লোকজন তাকে আটক করেন। পরে মঙ্গলবার দুপুরে পুলিশের হাতে সোপর্দ করেন। ভিকটিম নিজে বাদী হয়ে সুমনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন।
বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন গৌরীপুর থানার ওসি খান আব্দুল হালিম সিদ্দিকী।