বুধবার বিকেলে কাপাসিয়ার তরগাঁও ইউনিয়নের ধলাগড় সেতুর কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত আলতাফ হোসেন কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া চরপাকুন্দিয়া গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে।
জানা যায়, বুধবার বিকেলে ঢাকাগামী একটি প্রাইভেটকার এবং কিশোরগঞ্জগামী জলসিঁড়ি পরিবহনের যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চালক আলতাফ হোসেনসহ অপর দুই আরোহী এবং এক বাসযাত্রী আহত হন। এ সময় প্রাইভেটকারটিও দুমড়ে-মুচড়ে যায়।
.png)
আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে আশঙ্কাজনকে অবস্থায় আলতাফ হোসেনকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান তিনি।
কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন ডা. সজল চন্দ্র দাস জানান, প্রাইভেটকার চালকের দেহ থেতলে গিয়ে ভিতরে রক্তক্ষরণের কারণে মুমূর্ষু অবস্থায় তাকে গাজীপুর রেফার করা হয়েছিল। কিন্তু পথিমধ্যে তার মৃত্যু হলে তার লাশ হাসপাতালে নিয়ে আসা হয়। পরে পুলিশের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।