[ দেশজুড়ে ]
তিন হাজার লিটার সয়াবিন তেল মজুদ, গ্রেফতার ১
ফাইল ছবি
জামালপুরের সরিষাবাড়ীতে অবৈধভাবে মজুদ রাখায় প্রায় তিন হাজার লিটার সয়াবিন তেল জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় আব্দুর রশিদ নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার গভীর রাতে অভিযান চালিয়ে সয়াবিন তেল জব্দ ও আব্দুর রশিদ নামে একজনকে গ্রেফতার করা হয়।
সরিষাবাড়ী থানার ওসি মোহাম্মদ মহব্বত কবীর জানান, রাতে গোপন সংবাদরে ভিত্তিতে বাউসি বাজার এলাকায় অভিযান চালানো হয়। এ সময় অবৈধভাবে মজুদ রাখা ১৪টি সয়াবিন তেলের ড্রাম জব্দ করা হয়। এ ঘটনার সঙ্গে জড়িত আব্দুর রশিদ নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!