রোববার সকালে যশোর-ঝিকরগাছার সড়কের এ দুর্ঘটনা ঘটে। নিহত হাবিবুর রহমান জেলার শার্শা উপজেলার পুটখালী গ্রামের তবিবুর রহমানের ছেলে।
স্থানীয়রা জানায়, মোটরসাইকেলে যশোরের দিকে যাচ্ছিলেন হাবিবুর। নবীবনগর প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে ঢাকাগামী একটি গাড়ি তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
.png)
নাভারণ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল ইসলাম বলেন, গাড়িটি শনাক্ত করা যায়নি। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।