[ দেশজুড়ে ]
ফুলবাড়ীতে ডোবায় পড়ে প্রাণ গেল শিশুর
প্রতীকী ছবি
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় ডোবার পানিতে ডুবে আব্দুল্লাহ নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
রোববার দুপুরে ফুলবাড়ী উপজেলার সদর ইউনিয়নের পানি মাছকুটি গ্রামে এ ঘটনা ঘটে। মৃত আব্দুল্লাহ একই গ্রামের শাহিন আলমের ছেলে।
স্থানীয়রা জানান, আব্দুল্লাহ দুপুরে বাড়ির উঠানে খেলা করছিল। একপর্যায়ে সে বাড়ির পাশের ডোবার পানিতে পড়ে ডুবে যায়। পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে ডোবার পানিতে তার লাশ ভাসতে দেখেন। পরে সেখান থেকে লাশ উদ্ধার করা হয়।
.png)
ফুলবাড়ী থানার ওসি ফজলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!