সোমবার সকাল সাড়ে ১০টার দিকে নন্দীগ্রাম উপজেলার ওমরপুর এলাকায় একটি ধান ক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আখের আলী বগুড়া শহরতলীর সাবগ্রাম চান্দপাড়া গ্রামের মোয়াজ্জেম আলীর ছেলে।
জানা গেছে, সোমবার সকালে বগুড়া-নাটোর মহাসড়কের পাশে নন্দীগ্রাম উপজেলার ওমরপুর এলাকায় একটি ধান ক্ষেতে স্থানীয় লোকজন গলাকাটা অজ্ঞাত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে এবং ধান ক্ষেতের পাশের জঙ্গল থেকে একটি কালো রংয়ের পালসার মোটরসাইকেল ও একটি মোবাইল উদ্ধার করে। মোবাইল ফোনের সূত্র ধরে নিহতের পরিচয় শনাক্ত করে পুলিশ।
.png)
নিজের বড় ভাই রাশেদের স্ত্রীর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে ভাবীকে বিয়ে করতে ভাইকে খুন করে আখের আলী। পরে আখের আলীর ভয়ে তার ভাবী দেশ ছেড়ে পালিয়ে যান। আখের আলীর নামে তার আপন বড় ভাই রাশেদ, মানিক ও বালু ব্যবসায়ী সবুজ হত্যার মামলা রয়েছে। এছাড়াও তার নামে ডাকাতির প্রস্তুতি, ছিনতাইসহ আরও ৭-৮টি মামলা রয়েছে।
নন্দীগ্রাম থানার ওসি আনোয়ার হোসেন বলেন, পরিকল্পিতভাবে তার ঘনিষ্ঠজন ডেকে এনে আখের আলীকে গলা কেটে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। আখের আলীর নামে তিনটি হত্যাসহ অসংখ্য মামলার তথ্য পাওয়া যাচ্ছে। হত্যার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে।