ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মায়ের হাত থেকে ছিটকে অটোর চাপায় প্রাণ গেল শিশুর

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৭:২৭, ২৮ আগস্ট ২০২২
মায়ের হাত থেকে ছিটকে অটোর চাপায় প্রাণ গেল শিশুর
সরাইল থানা, ব্রাহ্মণবাড়িয়া। ছবি: ডেইলি বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সিএনজিচালিত অটোরিকশার চাপায় এক শিশু নিহত হয়েছে। রোববার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার চুন্টা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তিন বছর বয়সী হোসাইন জেলা শহরের শেরপুর এলাকার আব্দুস সাত্তারের ছেলে।

জানা যায়, নিহত শিশু হোসাইন মায়ের সঙ্গে সরাইল উপজেলার চুন্টায় নানার বাড়িতে বেড়াতে যায়। এক পর্যায়ে রাস্তা পারাপারের সময় মায়ের হাত থেকে ছিটকে দৌড় দেয় সে। এ সময় দ্রুতগামী একটি সিএনজিচালিত অটোরিকশা তাকে চাপা দেয়। এতে সে গুরুতর আহত হয়। পরে স্থানিয়রা তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সরাইল থানার ওসি মো. আসলাম হোসাইন জানান, দুর্ঘটনার পর ঘাতক সিএনজি অটো রিকশাটিকে আটক করা হয়েছে। তবে চালক পলাতক রয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!