মহেশখালীতে অস্ত্রসহ সিএনজি চালক গ্রেফতার
কক্সবাজারের মহেশখালী কালারমার ছড়ার মিজ্জিরপাড়া থেকে অস্ত্রসহ এক সিএনজি চালককে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার রাত ১১টার দিকে কালারমারন ছড়ার মিজ্জিরপাড়ার স মিল এর সামনে থেকে থাকে গ্রেফতার করা হয়। এ সময় একটি ব্যাগ থেকে ২টি
এল জি উদ্ধার করা হয়। গ্রেফতার জাহাঙ্গীর আলম স্থানীয় মৃত কালা মিয়া প্রকাশ আবু তাহেরের পূত্র। তিনি পেশায় একজন সিএনজি চালক।
জানা যায়, কালারমার ছড়ার মিজ্জিরপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে অস্ত্র বেচা-কেনা চলছিল একটি চক্রের মাধ্যমে। চক্রটি ধরতে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছিল। ৩১ আগস্ট রাতে অস্ত্র বিক্রির গোপন সংবাদ পেলে রাত ৮ থেকে পুলিশ ঐ এলাকায় অবস্থান করছিল। অবশেষে রাত ১১ টার দিকে জালালের স মিলের সামনে সাদা ব্যাগে করে এক লোক অবস্থান করলে পুলিশের সন্দেহ হলে তাকে আটক করে এবং ব্যাগের ভেতর থেকে ২টি দেশিয় তৈরি এলজি উদ্ধার করে।
.png)
গ্রেফতার জাহাঙ্গীর প্রাথমিক জিজ্ঞেসাবাদে অস্ত্রগুলো তার ব্যবসায়িক পার্টনার একই এলাকার মৃত দুলাল হোসনের পুত্র সৈয়দুল আলম প্রকাশ গুরাইয়া
থেকে সংগ্রহ করে বিক্রির জন্য এনেছিলেন। বিক্রির আগেই পুলিশ তাকে গ্রেফতার করে।
অস্ত্রগুলো নিয়ে সড়ক ডাকাতি, সাগরে জলদস্যুতাসহ নানা অপরাধে ব্যবহার করতেন। তাদের বিরুদ্ধে মহেশখালী থানাসহ অন্যান্য থানায় একাধিক মামলা রয়েছে বলে জানা যায়।
মহেশখালী থানার ওসি প্রণব চৌধুরী বলেন, অস্ত্র বিক্রির উদ্দেশ্যে অস্ত্রগুলো আনা হয়েছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জাহাঙ্গীর নামে এক ব্যক্তিকে ২টি এলজিসহ ১ জনকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে এর আগেও কয়েকটি মামলা রয়েছে বলে জানান।