ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেল কিশোরের

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১৫:২৭, ১ সেপ্টেম্বর ২০২২
কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেল কিশোরের
ফাইল ফটো

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় একটি বালু বহনকারী ট্রাক্টরে কাভার্ডভ্যানের ধাক্কায় মো. পারভেজ নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আরো একজন আহত হয়েছেন।

বুধবার রাতে উপজেলার সোনাপুর-চেয়ারম্যানঘাট সড়কের আল আমিন বাজারের দক্ষিণ পাশে এ দুর্ঘটনা ঘটে। মৃত মো. পারভেজ কুমিল্লা জেলার নাঙ্গলকোট থানার বাহুরা গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানান, বুধবার রাতে একটি কাভার্ডভ্যান সোনাপুর থেকে সুবর্ণচরে যাচ্ছিল। কাভার্ডভ্যানটি চেয়ারম্যানঘাট-সোনাপুর সড়কের আল আমিন বাজারের দক্ষিণ এলাকায় পৌঁছলে একটি চাকা পাংচার হয়ে যায়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ডভ্যানটি সড়কের পাশে দাঁড়িয়ে থাকা  বালু বহনকারী ট্রাক্টরের পেছনে ধাক্কা দেয়। এতে কাভার্ডভ্যান চালক মো. ফারুক ও তার ছেলে পারভেজ গুরুত্বর আহত হন। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক পারভেজকে মৃত ঘোষণা করেন। সেখান থেকে তার বাবাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

Advertisement

চরজব্বর থানার ওসি দেবপ্রিয় দাশ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লিখিত অভিযোগ পেলে আইনগত পদক্ষেপ নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!