[ দেশজুড়ে ]
ঝিনাইদহে ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের
ফাইল ফটো
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় ছুরিকাঘাতে সবুজ হোসেন নামে এক যুবক নিহত হয়েছেন।
সোমবার সকালে কোটচাঁদপুর সরকারি মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের পাশে একটি চায়ের দোকানে এ ঘটনা ঘটে। নিহত সবুজ হোসেন কোটচাঁদপুর শহরের হাইস্কুল পাড়ার আব্দুর রহিমের ছেলে। সবুজ হোসেন পেশায় আলমসাধু চালক ছিলেন।
স্থানীয়রা জানান, সবুজ স্কুলের পাশের একটি দোকানে বসে চা খাচ্ছিলেন। এ সময় শহরের সলেমানপুর দাসপাড়া এলাকার শামছুদ্দিনের ছেলে আলম হোসেন সেখানে বসা নিয়ে তার সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। একপর্যায়ে আলম সঙ্গে থাকা ছুরি দিয়ে সবুজকে ছুরিকাঘাত করে পালিয়ে যান। পরে সবুজকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কোটচাঁদপুর থানার ওসি মঈন উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযুক্ত আলম হোসেন মাদকাসক্ত। দীর্ঘদিন ধরে তিনি মাদক সেবন করে আসছেন। ঘটনার পর থেকে তিনি পলাতক। তাকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!