মঙ্গলবার সকালে মেহেরপুর জেনারেল হাসপাতালে তিনি মারা যান। শাহিনুর মুজিবনগর উপজেলার ইসমাইল হোসেনের স্ত্রী।
স্বজনদের বরাত দিয়ে মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেল জানান, ১ সেপ্টেম্বর সকালে সকালে স্বামীর সঙ্গে ঝগড়ার জেরে বিষপান করেন শাহিনুর। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন স্বজনরা। অবস্থার অবনতি হওয়ায় মেহেরপুর জেনারেল হাসপাতালে পাঠান চিকিৎসকরা। কিন্তু আশঙ্কাজনক হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে তিনদিন চিকিৎসা শেষে সোমবার সকালে বাড়ি নিয়ে আসেন পরিবারের লোকজন। বিকেলে ফের অসুস্থ হয়ে পড়লে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেয়া হয়। সেখানেই মঙ্গলবার সকালে তিনি মারা যান।
.png)
স্থানীয়রা জানায়, ২০ বছর আগে তিন সন্তান রেখে বিষপানে আত্মহত্যা করেন ইসমাইল হোসেনের প্রথম স্ত্রী। এরপর দ্বিতীয় বিয়ে করেন ইসমাইল। এ ঘরেও তার তিন সন্তান রয়েছে। কিন্তু তার দ্বিতীয় স্ত্রীও বিষপানে আত্মহত্যা করেন।