ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

এক রাতে গায়েব ১২ কঙ্কাল, যা রেখে গেল চোর

পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশিত: ১৪:১৮, ৬ সেপ্টেম্বর ২০২২
এক রাতে গায়েব ১২ কঙ্কাল, যা রেখে গেল চোর
ঘটনাস্থলে স্থানীয়দের ভিড়

পঞ্চগড়ের বোদা পৌর শহরের সাতখামার এলাকার ঝলঝলি কবরস্থান থেকে ১২টি কঙ্কাল চুরি হয়েছে। সোমবার গভীর রাতে এ ঘটনা ঘটে। তবে ঘটনাস্থলে চোরদের পরনের কিছু কাপড় পাওয়া গেছে।

স্থানীয়রা জানায়, মঙ্গলবার সকালে কবরস্থানের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন স্থানীয় শামসুল। এ সময় কবরস্থানে বেশকিছু কুকুর দেখেন তিনি। পরে ভেতরে গিয়ে কবরের মাটি খোঁড়া ও বাঁশ এলোমেলো দেখে আশপাশের লোকজনদের জানান। এরপর স্বজনরা এসে কবর চিহ্নিত করেন। কবরস্থানে বীর মুক্তিযোদ্ধা সোলেমান আলী, শিক্ষিকা তাহেরা খাতুন, তোফাজ্জাল হোসেন, হকিকুল, রমজানসহ ১২টি কবর ফাঁকা পান তারা। রাতেই এসব কঙ্কাল চুরি হয়েছে বলে ধারণা তাদের।

কবর খুঁড়ে কঙ্কাল চুরি

Advertisement

কবর খুঁড়ে কঙ্কাল চুরির পর কবরস্থান লাগোয়া জলাশয়ে গোসল করে পুরোনো কাপড় ফেলে রেখে চোরেরা চলে গেলে বলে ধারণা স্থানীয়দের।

আটোয়ারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুশফিকুল আলম হালিম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। স্থানীয়দের আটোয়ারী থানায় জিডি করার পরামর্শ দেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেবে উপজেলা প্রশাসন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!