ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

বস্তার মুখ খুলতেই চড়কগাছ, মিলল কঙ্কাল ও মাথার খুলি

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২১:২৫, ২০ আগস্ট ২০২২
বস্তার মুখ খুলতেই চড়কগাছ, মিলল কঙ্কাল ও মাথার খুলি
ছবি: সংগৃহীত

বাজারে মিলল একটি মুখবন্দি বস্তা। বস্তার মুখ খুলতেই পাওয়া গেল মাথার খুলি থেকে হাড়গোড়। উদ্ধার করা হাড়গোড় ও খুলি ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এরইমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ।

শনিবার ভারতের পশ্চিমবঙ্গের শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত নকশালবাড়ি বাজার থেকে বস্তাটি উদ্ধার করা হয়। এ নিয়ে তদন্ত কাজ শুরু করেছে  নকশালবাড়ি থানার পুলিশ।

আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়, শনিবার সকালে নকশালবাড়ি বাজারের কাছে সড়কের পাশে একটি বস্তা পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। কৌতূহলবশত কয়েকজন ঐ বস্তার মুখ খোলামাত্র চমকে ওঠেন। শুরু হয় হুড়োহুড়ি। পরে বস্তাবন্দি হাড়গোড় উদ্ধার করে পাঠানো হয় উত্তরবঙ্গ মেডিকেল কলেজ এবং হাসপাতালের ফরেন্সিক বিভাগে। হাড়গুলোর বিভিন্ন অংশে কিছু লেখা রয়েছে।

Advertisement

এ নিয়ে নকশালবাড়ি ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ধর্মেন্দ্র পাঠক বলেন, বাজারের মধ্যে এমন কঙ্কালভর্তি বস্তা উদ্ধারে স্বাভাবিকভাবেই আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। তবে ভয়ের কোনো কারণ নেই।

পুলিশও প্রাথমিকভাবে মনে করছে, ঐ হাড় ও খুলি মেডিকেল কলেজের কোনো ছাত্র ফেলে গিয়েছেন। তবে ফরেন্সিক বিশেষজ্ঞরা এটা পরিষ্কার করবেন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: কঙ্কাল
লিংক সফলভাবে কপি হয়েছে!