ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঘরে ভেজাল দুধ রাখায় কারাগারে ব্যবসায়ী

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: ০০:৩৮, ৭ সেপ্টেম্বর ২০২২
ঘরে ভেজাল দুধ রাখায় কারাগারে ব্যবসায়ী
ছবি: সংগৃহীত

দুগ্ধ উৎপাদনকারী সমবায় সমিতির সভাপতি প্রশান্ত ঘোষকে (৬০) ৫ লাখ টাকা জরিমানা ও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া জরিমানার অর্থ অনাদায়ে আরো ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

মঙ্গলবার দুপুরে সাতক্ষীরার তালার জেয়ালা গ্রামের ঘোষপাড়ায় অভিযান চালায় জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। এ সময় প্রশান্ত ঘোষের বাড়িতে অভিযান চালিয়ে ৯৬০ লিটার ভেজাল দুধ ও ৩৫০ কেজি ভেজাল জেলি জব্দ করা হয়। পরে ভেজাল দুধ ড্রেনে ফেলে ও জেলি আগুনে পুড়িয়ে নষ্ট করা হয়।

আটক প্রশান্ত ঘোষ সাতক্ষীরার তালা উপজেলার জেয়ালা গ্রামের দুগ্ধ উৎপাদনকারী সমবায় সমিতির সভাপতি ও মৃত কালিপদ ঘোষের ছেলে।

Advertisement

তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বপ্রাপ্ত নিরাপদ খাদ্য পরিদর্শক ও স্যানিটারি ইন্সপেক্টর শরীফ মো. আব্দুল মতিন এ তথ্য নিশ্চিত করেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রুহুল কুদ্দুস জানান, শিশু খাদ্যে ভেজাল মেশানোর দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ২৫ ধারা অনুযায়ী ৫ লাখ টাকা জরিমানা ও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড, অনাদায়ে আরো ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: সাতক্ষীরা
লিংক সফলভাবে কপি হয়েছে!