ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নানার বাড়িতে এসে নিখোঁজ শিশুর মরদেহ মিলল ধানক্ষেতে

মুন্সিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৩:০৬, ৮ সেপ্টেম্বর ২০২২
নানার বাড়িতে এসে নিখোঁজ শিশুর মরদেহ মিলল ধানক্ষেতে
শিশু ওয়ালিদ হাওলাদার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে নানার বাড়িতে বেড়াতে এসে নিখোঁজ তিন বছরের শিশু ওয়ালিদ হাওলাদারের মরদেহ ধানক্ষেত থেকে উদ্ধার করেছে পুলিশ।

বুধবার সন্ধ্যায় ওই ইউনিয়নের কাইচাইল এলাকায় শিশুটির নানা অরুন হাওলাদারের বাড়ির পাশে ধানক্ষেত মরদেহটি উদ্ধার করা হয়। শিশু ওয়ালিদ হাওলাদার সিরাজদিখান উপজেলার তেলিপাড়া গ্রামের সালাউদ্দিন হাওলাদারের ছেলে।

টঙ্গীবাড়ী থানার ওসি রাজিব খান জানান, শিশুটি তার মায়ের সঙ্গে নানার বাড়িতে এসে ৬ সেপ্টেম্বর বিকেলে নিখোঁজ হয়। এ ঘটনায় ওইদিন রাতে টঙ্গীবাড়ি থানায় সাধারণ ডায়েরি করেন শিশুটির মামা তাইবান হাওলাদার।

Advertisement

তিনি আরো জানান, বুধবার সন্ধ্যায় মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত করছে পুলিশ।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!