[ দেশজুড়ে ]
জঙ্গলে নিয়ে কিশোরীকে ধর্ষণ, একজনের যাবজ্জীবন
ফাইল ছবি
দিনাজপুরের ফুলবাড়ীতে কিশোরীকে ধর্ষণ মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়।
বৃহস্পতিবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শরিফ উদ্দীন আহমদ এ রায় ঘোষণা করেন। দণ্ডিতের নাম মেহেদুল মণ্ডল। তার বয়স ৫১ বছর।
বাদীপক্ষের আইনজীবী তৈয়বা বেগম জানান, ২০১৯ সালের ৩ জুলাই দুপুরে প্রতিবন্ধী ওই কিশোরীকে বাড়ির পাশের দোকানে পাঠান মা। দোকান থেকে ফেরার পথে মেয়েটির মুখ চেপে ধরে পাশের একটি জঙ্গলে নিয়ে ধর্ষণ করেন মেহেদুল। ওই সময় এক পথচারী বিষয়টি দেখে ফেললে তিনি পালিয়ে যান। এ ঘটনায় থানায় ধর্ষণ মামলা করেন ওই কিশোরীর মা। পরে মেহেদুলকে গ্রেফতার করে পুলিশ।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!